Monday, March 23, 2026

সিনেমা না হলে গান্ধীজিকে কেউ চিনত না! মোদির মন্তব্যের তীব্র সমালোচনা, হল FIR

Date:

Share post:

প্রথমে নিজের জন্ম জৈবিকভাবে হয়নি বলা এবং শেষ পর্যন্ত সিনেমা না হলে গান্ধীজিকে কেউ চিনত না বলা- লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। তাঁর মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। এমন কী গান্ধীজিকে অপমান করার অভিযোগে মোদির বিরুদ্ধে দায়ের হল FIR।

১৯৮২ সালে গান্ধীর জীবনী নিয়ে ছবি তৈরি না হলে মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) কেউ চিনতই না! একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এমনই আজব দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, “মহাত্মা গান্ধি একজন বিরাট মাপের মানুষ ছিলেন ৷ বিশ্ব তাঁকে চিনুক, জানুক ৷ গত ৭৫ বছরে সেই ভাবে প্রচার করাটা কি আমাদের দায়িত্ব ছিল? কিন্তু কেউ জানত না৷ প্রথমবার যখন গান্ধী সিনেমাটি তৈরি হয়, তখন তাঁকে নিয়ে বিশ্বে কৌতূহল তৈরি হয়, তিনি কে? আমায় ক্ষমা করবেন৷ আমাদের যতটা করা উচিত ছিল, তা করা হয়নি৷ দুনিয়া যদি মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলাকে চিনতে পারে, তাহলে গান্ধী তো তাঁদের থেকে কোনও অংশে কম নন৷ এটা আপনাকে মানতেই হবে৷ আমি বিশ্বে ঘুরে বেড়িয়েছি৷ তারপর এই কথাটা বলছি৷ ভারতের তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল৷”

মোদির এই আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে বিরুদ্ধে অসমের হাতিগাঁও থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন গুয়াহাটির প্রযোজক এবং ব্যবসায়ী লুইট কুমার বর্মন ৷

আরও পড়ুন- সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, রাজ্যে কবে ঢুকছে বর্ষা? বড় আপডেট দিল মৌসম ভবন

মোদির মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস৷ রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে বলেন, “শাখায় যাঁর বিশ্ব সম্পর্কে ধারণা তৈরি হয়, তিনি মহাত্মা গান্ধীকে বুঝতে পারবেন না ৷” কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “উনি এমন এক দুনিয়ায় বাস করেন যেখানে ১৯৮২ সালের আগে কেউ গান্ধীকে চিনত না। কেউ যদি গান্ধীর আদর্শ নষ্ট করে থাকেন, সেটা প্রধানমন্ত্রী নিজেই। কারণ আরএসএস কর্মীরা কোনওদিন গান্ধীর জাতীয়তাবাদ বুঝতে পারে না।”

 

 

Related articles

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...