Monday, May 18, 2026

প্রচারের শেষলগ্নে আজ জোড়া রোড শো অভিষেকের

Date:

Share post:

সপ্তম তথা শেষ দফার নির্বাচনী প্রচারে আজ নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour Constituency) জোড়া রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রে জানা যাচ্ছে সকাল ১০ টা নাগাদ ফলতা বিধানসভার অন্তর্গত জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত বর্ণাঢ্য রোড শো করতে চলেছেন অভিষেক (Abhishek Banerjee)।

গত কয়েকদিন ধরে অভিষেক অন্যান্য প্রার্থীদের হয়ে প্রচার করার পাশাপাশি নিজের কেন্দ্রেও একাধিক জনসভা করেছেন। প্রতিটি সভাতে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা উপচে পড়েছে তাতে অন্তত চার লক্ষের ব্যবধানে তিনি জয় পাবেন বলে আশাবাদী দলের কর্মী সমর্থকেরা।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শেষবেলায় বৃহস্পতিবার মহেশতলা বিধানসভা কেন্দ্রের বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত দুপুর তিনটে নাগাদ রোড শো করবেন বলে খবর। সঙ্গে থাকবেন স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকেরা। আজ বিকেল পাঁচটায় শেষ হবে প্রচার। আগামী ১ জুন, শনিবার ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচন।


 

Related articles

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...