Saturday, May 16, 2026

BJP ক্ষমতায় আসছে না! মেগা পদযাত্রার শুরুতেই বিরাট মন্তব্য তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের শেষদফা প্রচারের শেষলগ্নে ১২ কিলোমিটার পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বেলা আড়াইটে নাগাদ সুকান্ত সেতুর চার মাথার মোড় থেকে পদযাত্রা শুরু করেন তৃণমূল (TMC) সভানেত্রী। আর মিছিল শুরুর আগে লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিরাট মন্তব্য করলেন তিনি। বলেন, ”যাদবপুর সব সময় পাশে থেকেছে। বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।”এদিন বর্ণাঢ্য পদযাত্রা করছেন তৃণমূল সুপ্রিমো। শুরুতে সঙ্গে ছিলেন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার-সহ তৃণমূল নেতৃত্বে। পদযাত্র শুরুর আগে মাইকে হাতে তুলে নেম মমতা (Mamata Banerjee)। বলেন, ”সব ঠিক থাকলে, গণনা ঠিকমোত হলে, বিজেপি (BJP) ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।” মোদিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সভানেত্রী বলেন, ”চেয়ারের দাম আছে। চেয়ারকে কেয়ার করে না। আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়ে। ধ্যান করবেন করুন। তার জন্য ক্যামেরা নিয়ে যাবেন কেন? যা হয় মানুষের জন্য ভাল হয়। মোদি যাক দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক। ভাল থাকবেন, ১২ কিমি হাঁটতে হবে। আবার দেখা হবে।”

সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ কিলোমিটার হাঁটছেন তিনি। সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনই এই রোড শো। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ল্যান্ডস ডাউনস সেখান থেকে পদ্মপুকুর, যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখোপাধ্যায় রোডে পৌঁছবে মিছিল। শেষ হবে গোপালনগর মোড়ে। রাস্তায় দুধারে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। মমতাকে দেখে নমস্কার জানাচ্ছেন, হাত নাড়ছেন, কেউ কাছে এগিয়ে আসছেন একটা সেলফি নেওয়ার জন্য। কেউ কেউ অপেক্ষা করছেন ফুল হাতে। শিশুরাও মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছে। মিছিলে হাঁটতে হাঁটতে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মমতা। শিশুদের কাছে টেনে আদর করছেন। অনেকের সঙ্গেই হাত মেলাচ্ছেন।

বর্ণাঢ্য পদযাত্রায় রয়েছে আদিবাসী নাচ, ধামসা মাদল, রঙিন বেলুন, পতাকা, লক্ষ্মীর ভাণ্ডার। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে শেষের আগে মেগা রোড শো-এর সাক্ষী মহানগর।







Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...