Wednesday, March 18, 2026

বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী,এটা ধ্যানের রাজনীতিকরণ: বিজেপিকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

ভোটের প্রচার শেষে আগামী ৪৮ ঘণ্টার জন্য ধ্যানমগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থান তামিলনাড়ুর বিবেকানন্দ রক। এদিন বিকেল থেকেই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধ্যানে বসেছেন তার একটাই কারণ প্রচারের শেষেও এই ধ্যানকে তিনি প্রচারের কাজে ব্যবহার করতে চান। তার ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হবে। আসলে প্রচারের শেষে তিনি অন্যায় ভাবে প্রচারের সুযোগ নিচ্ছেন।

কুণালের স্পষ্ট কথা, প্রধানমন্ত্রীর ধ্যানের কোনও ছবি, কোনও বাণী যাতে প্রচার না হয়, সেটা নির্বাচন কমিশন দেখুক। কারণ এতে নির্বাচনবিধি ভঙ্গ হয়। নির্বাচন কমিশন নজর রাখুক। আসলে নির্বাচনী প্রচার শেষ হয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে মানুষের আবেগকে কাজে লাগানোর প্রচেষ্টা এটা। ধ্যান কে অপব্যবহার করা হচ্ছে। এটা ধ্যানের অপমান। এটা ধ্যানের রাজনীতিকরণ। বিজেপি বরাবর বাংলার মনীষীদের অশ্রদ্ধা করেছে। আর এখন ভক্তি দেখিয়ে রাজনীতির হাতিয়ার হিসেবে ধ্যানকে ব্যবহার করা হচ্ছে।

এরই পাশাপাশি তিনি বলেন, বিজেপির লোকজন কম, সেই কারণে প্রচারও সেই জোর নেই। তাই আমাদের মিছিলের ওপর ডিস্টার্ব করার চেষ্টা করেছে। বিজেপির দেউলিয়াপনা ফের প্রকাশ্যে। আমাদের সঙ্গে বিধান নগরের মানুষ রয়েছেন আর বিজেপিকে বাইরে থেকে লোক নিয়ে আসতে হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কুণালের কটাক্ষ, বিজেপির মিছিলে যারা ছিল তারা কেউই বিধাননগরের বাসিন্দা নয়। আর আমাদের মিছিলে যারা ছিল তারা সবাই বিধাননগরের বাসিন্দা।





spot_img

Related articles

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...