Sunday, May 17, 2026

প্রাক বর্ষায় ভিজলো বাংলা! রাত পেরিয়ে সকালেও বৃষ্টি দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

রেমাল (Remal) বিদায় নিতেই গরম বাড়তে শুরু করেছিল। হাওয়া অফিসের (Weather Department) কর্তারা জানিয়েছিলেন যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ সময়ের অপেক্ষা মাত্র। আবহাওয়া দফতরের কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই প্রাক বর্ষার (Pre Monsoon Rain in South Bengal) আমেজে ভিজলো দক্ষিণবঙ্গ। দুর্যোগ বাড়ল উত্তরেও। কলকাতায় এক ধাক্কায় প্রায় সাড়ে ছয় ডিগ্রি পারদপতন। গরম থেকে সাময়িক স্বস্তি মেলায় খুশির সাধারণ মানুষ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দুদিন ধরেই ঝোড়ো হাওয়া আর মেঘলা আকাশ দেখছে কলকাতা সহ শহরতলি। বঙ্গের বাতাসে জলীয় বাষ্প এবং উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে । সপ্তাহ শেষে দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘শনি, রবি, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। রাত থেকে টানা বৃষ্টি হয়েছে মহানগরীতে। কলকাতার দমদম, বেহালা, শ্যামবাজার, পাটুলি, যাদবপুর, গড়িয়াহাট, টালিগঞ্জ, উল্টোডাঙ্গা, বিধাননগর, শিয়ালদহ সহ একাধিক জায়গায় ঝেঁপে বৃষ্টির খবর মিলেছে। ভিজেছে হাওড়া, হুগলিও। শুক্রবার সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনাতেও একই ছবি ধরা পড়ল। সব ঠিক থাকলে আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষার আমেজ পুরোপুরি উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।


 

Related articles

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...