Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নজির গড়লেন ভারতীয় বক্সার নিশান্ত দেব। অলিম্পিক্সের  জন্য দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জন করলেন তিনি। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতায় ৭১ কেজি বিভাগে তিনি হারান মলডোভার ভাসাইল কেবোতারিকে।

২) টি-২০ বিশ্বকাপের আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। রোহিত শর্মাদের সামনে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ। আর এই ম্যাচের নামার আগে ভারত অধিনায়ক জানালেন দল তৈরী।

৩) দলবদলে বড় চমক দিল ইস্টবেঙ্গল এফসি। সুত্রের খবর, ২০২৩-২৪ আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করিয়ে নিল লাল-হলুদ। জানা যাচ্ছে, গ্রিসের এই তারকা ফুটবলারের মেডিক্যাল রিপোর্ট দেখে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। আর তাই দিমিত্রিয়সের সঙ্গে চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল।

৪) ফের একবার মানবিক মহেন্দ্র সিং ধোনি। পাশে দাঁড়ালেন এক ভক্তের। মাহি অনুরাগীদের কাছে ধোনি হলেন ভগবান। তাঁকে একবার দেখার জন্য , তাঁকে একবার ছোঁয়ার জন্য পাগল হয়ে যায় মাহির ভক্তকুল। আর এবার ভক্তের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যা মন কেড়েছে নেটিজেনদের।


৫) চলে গেলেন মহামেডান স্পোর্টিংয়ের একদা দোর্দণ্ডপ্রতাপ কর্মকর্তা ইকবাল আহমেদ। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার বিকেলে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর। মহামেডানের ফুটবল ও গ্রাউন্ড সচিবের দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজ্যের প্রাক্তন বিধায়কও।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জন করলেন নিশান্ত


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...