Saturday, March 14, 2026

আমেরিকায় বিশ্বকাপ খেলতে মুখিয়ে বিরাট

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচের আগে টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বললেন আমেরিকায় বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন তিনি।

বিশ্বকাপ খেলতে ভারতীয় দল আগেই পৌঁছে গিয়েছিল আমেরিকায়। শুক্রবার পৌঁছে গিয়েছেন বিরাটও। আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে বিশ্বকাপ নিয়ে বিরাট বলেন, “ ভাবতেই পারিনি কখনও আমেরিকায় কোনও ধরনের ক্রিকেট খেলতে আসব। এটাই প্রমাণ করে ক্রিকেট কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমেরিকা মনে হয় দ্রুত এই খেলাকে গ্রহণ করবে। এবারের বিশ্বকাপেই সেটা প্রমাণ হবে।” এরপরই বিরাট আরও বলেন, “ আমেরিকায় আমাদের দেশের বহু মানুষ থাকেন। তাঁরা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে যথেষ্ট। বাকি মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি করবেন তাঁরা। মেজর লিগ ক্রিকেট খেলা হচ্ছে এখানে। আমার মনে হয়ে ঠিক পথেই এগোনো হচ্ছে।“

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড। ৯ জুন ভারতের সামনে পাকিস্তান। ১২ জুন আমেরিকার সঙ্গে খেলবেন রোহিতরা। এবং কানাডার বিরুদ্ধে খেলবে ১৫ জুন।

আরও পড়ুন- কে হবেন টিম ইন্ডিয়ার কোচ ? বিশ্বকাপের পরই ঘোষণ : সূত্র


spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...