Saturday, April 4, 2026

ফের ভাইজান সলমনকে খুনের চক্রান্ত! ধৃত বিষ্ণৌই গ্যাংয়ের ৪ বন্দুকবাজ

Date:

Share post:

এর আগে বাড়ির সামনে গুলি, হুমকির পরে ফের সলমন খানের (Salman Khan) খুনের চক্রান্ত ফাঁস। অভিযোগ, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের শাগরেদরা পাক অস্ত্র পাচারকারীর কাছ থেকে AK 47 বন্দুক কিনে, সেই দিয়েই গুলি করে খুনে ছক কষেছিল। শনিবার, পানভেল পুলিশ (Police) গ্রেফতার করেছে বিষ্ণৌই গ্যাংয়ের চার বন্দুকবাজকে।পুলিশ সূত্রে খবর, গৌরব ভাটিয়া ওরফে নহভি, ধনঞ্জয় টাপসিং ওরফে অজয় কাশ্যপ, ওয়াপসি খান ওরফে চিকনা ও রিজওয়ান খান ওরফে জাভেদ খান- নাম চার বন্দুকবাজকে গ্রেফতার করে খুনের চক্রান্তের কথা জানা যায়। ধৃত চারজনের মোবাইল ফোন ঘেঁটে দেখেছে পুলিশ। যে খামারবাড়ির আশপাশে সলমনকে মারা পরিকল্পনা হয়, সেখানে আগে রেইকি করে অভিযুক্তরা। পুলিশের দাবি, জেরায় অজয় কাশ্যপ স্বীকার করেছে, পাকিস্তানের (Pakistan) ডোগা নামে এক অস্ত্র পাচারকারীর সঙ্গে যোগাযোগ করে, তার কাছ থেকে অত্যাধুনিক M16, AK47 ও AK92 রাইফেল কেনার বরাত দেওয়া হয়।

পানভেল থানার পুলিশ জানায়, একটি ভিডিও ফুটেজ তাদের কাছে এসেছে, যেখানে কাশ্যপ তার সঙ্গীকে বলছে, সলমন খানকে উচিত শিক্ষা দিতে হবে। কানাডার গোল্ডি ব্রারের কাছ থেকে অর্থ এবং অস্ত্র এসে পৌঁছলেই অ্যাকশন হবে।

আরও পড়ুন: শেষ পর্বে দমদম-বরাহনগর-উত্তর কলকাতায় উৎসবের আবহে ভোট চলছে

পুলিশের দাবি, তদন্তে তারা জানতে পেরেছে সল্লু মিঞাকে খুন করতে পারলেই লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার শ্যুটারদের বিরাট অঙ্কের অর্থ দেবে বলে টোপ দিয়েছিলেন। ১৪ এপ্রিল দুই বাইক আরোহী সলমনের (Salman Khan) মুম্বইয়ের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। ভিকি গুপ্তা, সাগর পাল এবং পাঞ্জাব থেকে অনুজ থাপানকে পুলিশ গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ১ মে একজনের পুলিশ হেফাজতে মৃত্যু হয়। খুনের চক্রান্তের অভিযোগে লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, সম্পত নেহরা, গোল্ডি ব্রারসহ ১৭ জনের বিরুদ্ধে এফআইআর করেছে নভি মুম্বই পুলিশ।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...