Wednesday, May 13, 2026

রবিবাসরীয় সকাল থেকে ১৪৪ ধারা সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায়!

Date:

Share post:

ভোট মিটলেও এখনও ফল ঘোষণা বাকি। তার আগে থেকেই উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির অন্তর্গত ন্যাজাট থানা (Najat Police Station) এলাকার বিস্তীর্ণ অঞ্চল। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল (Loksabha Election Result) ঘোষণা হবে। তার আগে যাতে আর কোনও সংঘর্ষ, অশান্তি না হয় সেই কথা মাথায় রেখে ২ জুন সকাল ছটা থেকে আটচল্লিশ ঘণ্টার জন্য সন্দেশখালির (Sandeshkhali) বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।

শনিবার শেষ দফা নির্বাচনে বার বার উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। কখনও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কখনও আবার ভোটকেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধের ঘটনা সামনে এসেছে। নির্বাচন চলাকালীন আগরহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে তৃণমূল ক্যাম্প অফিসে প্রাক্তন অঞ্চল সভাপতি ধনা শেখ এবং কর্মীদের উপর চড়াও হয় বিজেপি। বাঁশের আঘাতে মাথা ফেটে যায় ধনার। তাঁকে বাঁচাতে এলে জখম হন পঙ্কজ মণ্ডল। পুলিশ আসতেই এলাকা ছাড়ে বিজেপির দলবল বলে অভিযোগ। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করেছেন রাজ্যপাল (CV Anand Bose)। শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বয়ারমারি, রাজবাড়ি, মঠবাড়ি সরবেরিয়ায় আগামী ৪ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সন্দেশখালির একাধিক এলাকায় ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের আজ বসিরহাট আদালতে (Basirhat District court) পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।


 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...