Wednesday, May 13, 2026

চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার মধ্যরাতে বরুসিয়া ডর্টমুন্ডকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্ন হলেন ভিনিসিয়াস জুনিয়ররা। রিয়ালের হয়ে দুটি গোল করেন ড্যানি কর্বাহলএবং ভিনি জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগে ১৮ বার ফাইনালে উঠে নিজেদের ১৫তম ট্রফি জিতে নিল স্পেনের ক্লাব।

ম্যাচের প্রথমার্ধ যদি হয় বরুসিয়ার, তবে দ্বিতীয়ারর্ধ ছিল আনচেলোত্তির দলের। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে ডর্টমুন্ড। রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠে তারা।একের পর এক আক্রমন চালায় তারা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ডর্টমুন্ডের সামনে। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ২১ মিনিটের মাথায় ফের সুযোগ চলে আসে ডর্টমুন্ডের সামনে। দু’মিনিট পরেই ফুলক্রুগের শট পোস্টে লেগে বেরিয়ে যায়। প্রথম ৩০ মিনিটে ডর্টমুন্ড ৩-০ এগিয়ে যেতে পারত।তবে গোলটাই তারা করতে পারেনি। প্রথমার্ধ থাকে গোলশূন্য।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল। ৪৮ মিনিটের মাথায় বক্সের বাইরে ভিনিসিয়াসকে ফাউল করায় ফ্রি কিক পায় রিয়াল। টনি ক্রুজের বাঁক খাওয়ানো শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচান কোবেল।এরপর একের পর এক চালায় আনচেলোত্তির দল । যার ফলে ম্যাচের ৭৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। রিয়ালের হয়ে ১-০ করেন কর্বাহল। ম্যাচের ৮৩ মিনিটে রিয়ালের হয়ে ২-০ করেন ভিনিসিয়াস। ম্যাটসনের ভুলে বল পেয়ে যান বেলিংহ্যাম। তিনি পাস বাড়ান ভিনিসিয়াসকে। ঠান্ডা মাথায় গোল করেন ব্রাজিলীয় ফুটবলার।ম্যাচের ৮৭ মিনিটে ডর্টমুন্ডের হয়ে হেডে ফুলক্রুগ গোল করলেও অফসাইডে তা বাতিল হয়।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ


Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...