Saturday, March 14, 2026

অমিত মালব্যর ‘মৃত’ কর্মীই জীবিত! বাংলাকে বদনামের পর্দাফাঁস

Date:

Share post:

যে কোনওভাবে বাংলাকে গোটা দেশের কাছে ছোট করার যে পণ বিজেপি লোকসভা নির্বাচনের আগে থেকে নিয়েছে, সপ্তম দফার নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। সপ্তম দফার নির্বাচনে যে বিজেপি কর্মী মৃত বলে ঘটা করে প্রকাশ করেছেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য, তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন তা তারই নিজের বার্তা সহ প্রমাণ করে দিল তৃণমূল। গোটা দেশে একটি মাত্র রাজনৈতিক খুনের ঘটনা বাংলায় ঘটেছে, বলে মালব্য যে আদতে বদনাম করতে চেয়েছিলেন বাংলাকে, তা আবারও প্রমাণিত হল এই ঘটনায়।

শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় বারবার আইন শৃঙ্খলা রক্ষা করতে যাওয়া পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্দেশখালির বিজেপি কর্মীরা। কখনও অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে বাধা দেওয়া, কখনও পুলিশের উপর পাথর ছোঁড়া, আর শেষমেশ বাসন্তী হাইওয়ে আটকে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, কিছুই বাকি রাখেনি সন্দেশখালির বিজেপি কর্মীরা। ঘটনায় বেশ কিছু বিজেপি ও তৃণমূল কর্মী, এমনকি সাধারণ মহিলাও আহত হন। এরপরই অমিত মালব্য মাঠে নামেন। এই সংঘর্ষের ঘটনাকে তুলে ধরে গোপিনাথ সরদার ওরফে ছোটন সরদারের মৃত্যুর খবর রটিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।

কিছু মিডিয়া সেই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বড় বড় করে খবর করে বাংলাকে বদনাম করতেও সময় নেয়নি। কিন্তু আসল সত্য কেউ পরখ করে দেখেনি। রবিবার দেখা যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী ছোটন সরদার। তিনি নিজেই জানান তিনি হাসপাতালে চিকিৎসাধীন, এখন অনেকটা সুস্থ বোধও করছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, “বাংলায় আসন্ন পরাজয়ের ভয়ে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। ভুল খবর ছড়ানোর এটা একটা সম্পূর্ণ নতুন ও অত্যন্ত নিম্নমানের ধাপ।”

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...