Wednesday, June 24, 2026

দুরন্ত ফর্মে প্রজ্ঞানন্দ , কার্লসেনের পর এবার হারালেন বিশ্বের দ্বিতীয় দাবাড়ুকে

Date:

Share post:

দুরন্ত ফর্মে রমেশবাবু প্রজ্ঞানন্দ। কয়েকদিন আগেই বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারান তিনি। আর এবার তিনি হারালেন বিশ্বের দ্বিতীয় দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানা।

এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞা। কাটালান চালে শুরু করেন খেলা। প্রথম থেকেই কারুয়ানার উপর চাপ দিচ্ছিলেন তিনি। একটা সময় দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে। কিন্তু ৬৬তম চালে ভুল করে বসেন কারুয়ানা। তার খেসারত দিতে হয় তাঁকে। ৭৭ চালের পরে খেলা জিতে যান প্রজ্ঞানন্দ। নরওয়ে দাবা প্রতিযোগিতায় পঞ্চম রাউন্ডের পরে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে নাকামুরা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। ৮.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্রজ্ঞানন্দ।

চলতি সপ্তাহে অনবদ্য ছন্দে রয়েছেন প্রজ্ঞানন্দ। কার্লসেনকে হারানোর পর চতুর্থ রাউন্ডে আমেরিকার নাকামুরার বিরুদ্ধে হেরেছিলেন ভারতীয় প্রতিভা। কিন্তু তারপরই প্রত্যাবর্তন ঘটে ১৮ বছরের দাবাড়ুর। তাও বিশ্বের দুনম্বর তারকা কারুয়ানাকে হারিয়ে।

আরও পড়ুন- আইপিএল ভুলে বিশ্বকাপে নজর হার্দিকের


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...