Thursday, May 14, 2026

এবার টিম ইন্ডিয়ার কোচ পদ নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন তিনি?

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং গম্ভীর। জানালেন, ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে।

এই নিয়ে এক অনুষ্ঠানে গম্ভীর বলেন, “ ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।” যদিও গম্ভীর কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কি না, তা জানা যায়নি।

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের পদের থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। তিনি আর কোচ পদে থাকবেন না। এরপরই কোচ পদের জন্য বিজ্ঞাপন দেয় বিসিসিআই। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে। এরই মধ্যে জল্পনা ছড়ায় যে টিম ইন্ডিয়ার কোচের জন্য গম্ভীরকে পছন্দ বিসিসিআইয়ের। আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলতে দেখা যায় বোর্ড সচিব জয় শাহকে।

আরও পড়ুন- দুরন্ত ফর্মে প্রজ্ঞানন্দ , কার্লসেনের পর এবার হারালেন বিশ্বের দ্বিতীয় দাবাড়ুকে

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...