Saturday, March 14, 2026

বিপাকে এমবাপে, আটকে গিয়েছে এপ্রিল মাসের বেতন

Date:

Share post:

সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন কিলিয়ান এমবাপে। আর তার আগে বিপত্তি । পিএসজিতে শেষ বছর আগেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে। এবার জানা যাচ্ছে, দলের সেরা ফুটবলারকে বিনামূল্যে ছেড়ে দিতে রাজি নয় পিএসজি।এমবাপের এপ্রিল মাসের বেতন এবং ভাতা আটকে দিয়েছে তারা।

এই নিয়ে ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেতন এবং ভাতা মিলিয়ে এপ্রিল মাসে ৮ কোটি ইউরো বা ৭২৪ কোটি টাকা পাওয়ার কথা। সেটি আটকে দেওয়া হয়েছে। ক্লাবের তরফে আগেই নাকি এমবাপেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। যদিও এই নিয়ে কোন মুখ খোলেননি এমবাপে। যদিও এই নিয়ে ক্লাবের দাবি, গত মরশুমের শুরুতেই পিএসজি-র সঙ্গে নাকি এ রকম চুক্তি হয়েছিল এমবাপের। পিএসজি-র এক প্রতিনিধি বলেন, “সব কিছু নিয়েই আলোচনা চলছে।” তবে ক্লাবের একাধিক প্রতিনিধি এমবাপেকে বেতন না দেওয়ার কথা স্বীকার করেছেন।

৩০ জুন পিএসজি-র সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপের। সাত বছর পর পিএসজি ছাড়ছেন তিনি।

আরও পড়ুন- এবার টিম ইন্ডিয়ার কোচ পদ নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন তিনি?






spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...