Monday, May 18, 2026

দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম, কোথায় আটকে বর্ষা

Date:

Share post:

নির্ধারিত সময়ের আগে কেরলের বর্ষা (Monsoon) প্রবেশের সুখবর মিললেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো নাজেহাল করে রেখেছে সাধারণ মানুষকে। মেঘলা আকাশে সকাল শুরু হলেও বেলা বাড়তেই গরম চরমে উঠছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে খুব একটা লাভ হয়নি। অন্যদিকে বুধবারেও দুর্যোগের পূর্বাভাস উত্তরে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে গত ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই বললেই চলে। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে বর্ষার আমেজ মিলবে না। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং বর্ধমানে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে বর্ষা ইনিংস শুরু করবে বলে আশাবাদী হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...