Thursday, May 7, 2026

গোলশূন্য ভাবে শেষ সুনীলের বিদায়ী ম্যাচ

Date:

Share post:

দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেললেন সুনীল ছেত্রী। এদিন যুবভারতীতে ফিফা বিশ্বকাপ কয়লিফায়ার্স ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-কুয়েত। সেই ম্যাচ শেষ হলো গোলশূন্য ভাবে। ম্যাচে একাধিকবার এক্রমণে গেলেও জীবনের শেষ দেশের ম্যাচের গোল পেলেন না সুনীল।

সুনীলের বিদায়ী ম্যাচে উপস্তিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন, আলভিটো ডিকুনহা, দীপঙ্কর রায়, রহিম নবী, মেহতাব হোসেন, রেনিডি সিং, স্ত্রী সোনম ভট্টাচার্য, সুনীলের শাশুরিমা, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন সুনীলের বাবা মাও। ছেলের খেলা দেখতে এসে আবেগে ভাসলেন তারা। এদিন সুনীলের বিদায়ী ম্যাচে ভারত অধিনায়ককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন ম্যাচের প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৪ মিনিটের মাথায় সুযোগ চলে আসে কুয়েতের সামনে। তবে তা কাজে লাগাতে পারেনি কুয়েত ফুটবলার। ম্যাচের ১০ মিনিটের মাথায় ভালো সুযোগ পায় টিম ইন্ডিয়া। তবে তা কাজে লাগাতে পারেননি লিস্টন কলাসো। এরপর চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচে ২৫ মিনিটে ফের সুযোগ আসে ভারতের সামনেও। যা কাজে লাগাতে ব্যর্থ হন আনোয়ার আলি। ম্যাচের ৩৩ মিমিতে ফের সুযোগ পায় টিম ইন্ডিয়াও। বল পান সাহল আব্দুল সামাদও। তিনি পাস বাড়ান নিখিল পুজারিকে। তবে তিনি গোল করতে ব্যর্থ হন। এরপর একের পর এক আক্রমণে গেলেও গোল করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। প্রত্যমার্ধেও ম্যাচের ফলাফল থাকে গোল শূন্যও।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণ চালায় টিম ইন্ডিয়া। যার ফলে ম্যাচের ৪৭ মিনিটে সুযোগ চলে আসে ভারতের সামনেও। এক গোলরক্ষককে পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হোন রহিম আলি। এরপর চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াইও। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দুই দলই। ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।

আরও পড়ুন- নিগৃহীতা নাবালিকার চিকিৎসায় গাফিলতি নয়, কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের 

 

 

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...