Thursday, March 12, 2026

ভিড় ট্রেন থেকে পড়ে মৃত যুবক, শিয়ালদহ শাখায় রেল বিভ্রাটের জের

Date:

Share post:

শিয়ালদহ শাখায় সপ্তাহের শেষে বিরল রেল বিভ্রাট। তার জেরে ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শিয়ালদহ শাখার মেন লাইনে টিটাগড় স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ২২ বছরের ওই যুবকের মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকদের দাবি আঘাতের পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় যুবকের।

টিটাগড়ের বাসিন্দা মহম্মদ হাসান আনসারি (২২) সেক্টর ফাইভে চাকরি করেন। মেন লাইনে শিয়ালদহ শাখার ট্রেন ধরে প্রতিদিন যাতায়াত করত সে। শুক্রবারও অফিস যাওয়ার সময় টিটাগড় থেকে ট্রেনে ওঠে। কিন্তু ট্রেনের বিভ্রাটে ভিড় ট্রেনের ভিতরে ঢুকতে পারেনি। সে লোকাল ট্রেনের দরজায় ঝুলে ছিল। সেই অবস্থায় একটি পোস্টে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যুবক। ডাক্তারদের দাবি, পড়ে যাওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। স্থানীয় যুবকরা মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে হাসপাতালে। সামাল দিতে হিমসিম খায় পুলিশ।

 

spot_img

Related articles

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...