Friday, March 13, 2026

বিজয়ীর ‘নম্রতা’ ও ‘মাধুর্য’ থাকুক, দলীয় কর্মীদের পাঠ অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনই শেষ নয়। তৃণমূলের লক্ষ্য গোটা দেশের মানুষকে একসূত্রে বেঁধে বিজেপির অপশাসনমুক্ত করা। তাই নির্বাচনের পরে কোনও কর্মীর খারাপ ব্যবহার দলকে সাধারণ মানুষের কাছে নিচু করে দিতে পারে। ইতিমধ্যেই তা নিয়ে কর্মী ও নেতাদের সতর্ক করেছেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ কলকাতা উত্তর কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একটি ঝামেলার অভিযোগে এলাকায় গিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে সচেতন হওয়ার বার্তা দিলেন।

ভোটের ফলাফল ঘোষণা করার পরেই বেশ কয়েকটি জায়গায় হিংসার অভিযোগ উঠছে, প্রতিশোধ নেওয়ার অভিযোগও উঠছে। অনেক ক্ষেত্রে শাসক দলের দিকেও অভিযোগের তির এসেছে। এই অবস্থায় তৃণমূল কর্মী-সমর্থকদের এক্স হ্যান্ডেলে একপ্রকার ‘শাসন’ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজয় আনে নম্রতা ও মাধুর্য। আমি সকল নেতা এবং সদস্যদের আর্জি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের উপর যে আস্থা দেখিয়েছেন, সেটার মর্যাদা এবং সম্মান যেন আমরা করতে পারি। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে ঋণী। তাঁদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।”

এই প্রসঙ্গে তিনি তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকদের কাছে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর ব্যবহারেরও ইঙ্গিত করলেন। সম্প্রতি নিউ টাউনের একটি রেস্তোরাঁর এক মালিককে তিনি চড় মারেন। রেস্তোরাঁর মালিক দাবি করেন, তাঁকে হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। পুলিশও হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন তিনি। যদিও নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোহম বা অন্য কারও নাম উল্লেখ করেননি। তবে এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের শৃঙ্খলায় বাঁধার চেষ্টা করছেন। লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস যে অ্যাডভান্টেজ পেয়েছে, সেই ইমেজ যেন বজায় থাকে সেই দিকেই নজর দিয়েছেন তিনি। এখন থেকেই টার্গেট যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।

spot_img

Related articles

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...