Wednesday, May 13, 2026

সন্তানের দুষ্টুমিতে অতিষ্ঠ, ৯ বছরের ছেলেকে খুন করলেন মহিলা! 

Date:

Share post:

কথাই বলে ‘কু-পুত্র যদি বা হয় কু-মাতা কদাপি নয়’, অথচ সম্পূর্ণ উল্টো ঘটনা দেখা গেল আগরতলায় (Agartala)। মাত্র ৯ বছরের শিশু সন্তানের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে তাকে খুন করলেন মা! পশ্চিম জয়নগরের মহাবীর সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম রাজদীপ গোয়ালা (Rajdeep Gowala), অভিযুক্ত মায়ের নাম সুপ্রভা গোয়ালা (Suprabha Gowala)।

সুপ্রভা জানিয়েছেন, তাঁর ছেলের দুষ্টুমিতে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ শুনতে হতো তাঁকে। এমনকি একাধিকবার কর্মস্থল পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। নিত্যদিন অশান্তি বাড়ছিল। সোমবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় রাগের মাথায় ছেলের গলা টিপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী। মাত্র দু সপ্তাহ আগে আসা নতুন ভাড়াটের এমন কাণ্ডতে হতচকিত হয়ে যান তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। মায়ের হাতে শিশু পুত্রের মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী।

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...