Monday, April 27, 2026

ভারতের কাছে ম্যাচ হারার পর রাস্তার ধারে ফাস্টফুড খেতে ব্যস্ত ১২৫ কিলোর আজম , ভাইরাল ভিডিও

Date:

Share post:

গত রবিবার টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হারের মুখ দেখে পাকিস্তান। জেতা ম্যাচ হাতছাড়া করে তারা। তবে ম্যাচের হার মনে খুব একটা গায়ে লাগেনি পাক ক্রিকেটার আজম খানের। ভারতের ম্যাচের পরই রাস্তার ধারে ফাস্ট-ফুড খেতে দেখা গেল পাকিস্তানের ১২৫ কিলোর ক্রিকেটার। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আজম খান, প্রাক্তন ক্রিকেটার মইন খানের ছেলে। টি-২০ বিশ্বকাপে বেশ চর্চায় তিনি। যদিও খেলার জন্য নয়, তাঁর ওজন নিয়ে। ভারতের বিরুদ্ধে মাঠে নামেননি তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কে রাস্তার পাশের দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন একব্যক্তি। বেশ মজা করে খাচ্ছিলেন তিনি। পিছন থেকে মুখ ঘোরাতেই দেখে মনে হচ্ছে , তিনি আজম খান।

বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন আজম। তবে সেই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হন তিনি। প্রথম বলে শূন্য রানে ফেরেন আজম। তাই ভারতের বিরুদ্ধে বাদ দেওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন- ভারতের সামনে আজ শক্তিশালী কাতার


Related articles

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...