Monday, May 4, 2026

নজরে শিল্প: লক্ষ্মীবারে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, আহ্বান শিল্পপতি-বণিক সভার প্রতিনিধিদের

Date:

Share post:

ভোট শেষ হতেই রাজ্যের উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার নজরে শিল্প। বৃহস্পতিবার ফের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanne) সভাঘরে বিকেল ৪টে থেকে বৈঠক। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও শিল্পপতি, বণিক সভার প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছে।দীর্ঘ লোকসভা নির্বাচনের জন্য জারি ছিল আদর্শ আচারণ বিধি। ফলে অন্যান্য উন্নয়নমূলক কাজের মতো রাজ্যের শিল্প ও বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা থমকে গিয়েছে। MCC উঠে যাওয়ার পর থেকেই একের পর এক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, প্রশাসনিক বৈঠকের পরে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথ ভাবে সুবিধা পাওয়ার লক্ষ্যে এবার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

আবার অনেক ক্ষেত্রে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের নথি ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে। এছাড়াও শিল্পপতিরা রাজ্যে যে বিনিয়োগ করছেন, সেই বিষয় নিয়ে আরও প্রচারের প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। ফলে শিল্পের জন্য ডেস্টিনেশন বেঙ্গলের প্রচারে আরও জোর দেওয়া হবে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই রাজ্যের কত টাকার বিনিয়োগ হয়েছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যেহেতু বিভিন্ন দফতরে নানা সময় বিনিয়োগ এসেছে, সংশ্লিষ্ট দফতরগুলিকে নিজ নিজ তথ্য তৈরি করতে বলা হয়েছিল। সেই তথ্য তৈরির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।





Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে