Wednesday, June 3, 2026

অভিযুক্তের ফাঁ.সির দাবিতে উ.ত্তপ্ত বারুইপুর আদালত চত্বর

Date:

Share post:

ফের উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর আদালত চত্বর। সপ্তম শ্রেণির নাবালক ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার মাতাজিকে শুক্রবার আদালতে পেশ করার সময় গ্রামবাসী ও পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ ও ফাঁসির দাবি ওঠে। ঘটনাটি ঘটেছিল গত ২৮ মে বারুইপুর থানা এলাকার উত্তরভাগ দমদমা এলাকায় । মৃতের নাম পবিত্র সর্দার। স্থা্নীয়রা জানিয়েছেন, ছেলেটি মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে । এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়েছিল। তারপর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ । এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হতো । সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। এই ঘটনায় পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে মাতাজি সহ আরও চারজনকে গত ৩০ মে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তাদের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।
এদিন মাতাজিসহ চারজনকে ফের যখন বারুইপুর আদালতে পেশ করা হয় তখন মৃত পবিত্র সর্দারের মা সহ কয়েকশো গ্রামবাসী হাতে প্ল্যাকার্ড নিয়ে মাতাজির ফাঁসির দাবি তোলে বারুইপুর আদালত চত্বরে। অঙ্কিতা চক্রবর্তী ওরফে শম্পা ঘোষ ওরফে মাতাজি (60) সহ পিংকি সরদার(29),প্রিয়া দাস(18),স্বপ্না দাস( ৫৬ ) ও অজিত সরদার (56) এর বিরুদ্ধে ৩৪১/৩২৩/৩২৬/৩০৪/৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

 

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...