Wednesday, June 24, 2026

খাস কলকাতায় শ্যুট আউট, মির্জা গালিব স্ট্রিটে গুলিতে জখম ১

Date:

Share post:

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে (Shootout at Mirza Ghalib Street) চলল গুলি। বাইক পার্কিং নিয়ে সমস্যা হওয়ায় রাতের মহানগরীতে শ্যুট আউট। গুলিবিদ্ধ ব্যক্তিকে গুরুতর অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত অবস্থার স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার কিডস্‌ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকা গুলি চলে। দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করেই এই ঘটনা। এরপর হাতাহাতি শুরু হলে সোনু নামে এক ব্যক্তি আচমকাই গুলি চালান বলে অভিযোগ। ২৯ বছরের ওই যুবক মির্জা গালিব স্ট্রিটেরই বাসিন্দা, নাম এখলাস বেগ।

গতকাল বিকেল সাড়ে ৪টে নাগাদ বাইক নিয়ে রেষারেষিতে জড়িয়ে পড়েছিল যুবকদের দুই গোষ্ঠী। সেই ঝামেলার সূত্রে রাতেও আবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।তদন্তে পার্ক স্ট্রিট থানা (Park Street police)।জখম যুবকের বয়ান রেকর্ড করে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ধারা এবং অস্ত্র আইনের ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর (FIR) করেছে পুলিশ।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...