Sunday, April 26, 2026

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে ফের খতম ৮ মাওবাদী, শহিদ ১ জওয়ান

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) মিটতেই অশান্ত ছত্তিশগড় (Chattisgarh)। ফের ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী গেরিলা এবং যৌথবাহিনীর ভয়ঙ্কর গুলির লড়াই চলে। শনিবার সকালে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল (CPIML) (মাওবাদী)-র ৮ জন। প্রাণ গিয়েছে এক নিরাপত্তা বাহিনীর জওয়ানেরও। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

এর আগে গত ৮ জুন এনকাউন্টারে নিকেশ হয় ৭ মাওবাদী। ওই অভিযানেও প্রাণ যায় ৩ জওয়ানের। তার আগে ২৩ মে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে ৭ মাওবাদীকে খতম করা হয়েছিল। অন্যদিকে ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে ১০ মাওবাদীকে এনকাউন্টারে নিকেশ করা হয়। ওই মাসেই কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ২৯ মাওবাদী। ছত্তিশগড় পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানাবর্তী পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চালায় ডিসট্রিক্ট রিজার্ভ গ্রুপ, ছত্তিশগড় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত ‘স্পেশাল টাস্ক ফোর্স’ এবং কেন্দ্রীয় আধাসেনা আইটিবিপি-র যৌথবাহিনী।

শনিবার সকাল থেকেই জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়েছে। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, টাস্ক ফোর্স, টিবেটান বর্ডার পুলিশ সহ একাধিক ফোর্স এই অভিযানের অংশ ছিল। গত ১২ জুন থেকে এই অভিযান চলছে।

 

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...