Saturday, March 14, 2026

কোপার আগে দুরন্ত ফর্মে আর্জেন্তিনা, ম্যাচে জোড়া গোল মেসির

Date:

Share post:

কোপা আমেরিয়াকায় নামার আগে দুরন্ত ফর্মে আর্জেন্তিনা। শুক্রবার রাতে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল লিওনেল মেসির দল। গুয়াতেমালাকে ৪-১ গোলে হারায় নীল-সাদার দল। ম্যাচে জোড়া গোল মেসি এবং লাওতেরো মার্টিনেজের। মেসির সামনে সুযোগ ছিলো হ্যাটটিকের।

মেসি শনিবারের ম্যাচে শুরু থেকেই খেলেন। তবে তাঁর উপস্থিতিতেই শুরুতে পিছিয়ে পড়ে আর্জেন্তিনা। ম্যাচের ৪ মিনিটে ফ্রি-কিক থেকে গুয়াতেমালার প্রথম চেষ্টা এমিলিয়ানো মার্টিনেজ সেভ করলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান লিসান্দ্রো মার্টিনেজ। গুয়াতেমালা শুরু থেকেই চেষ্টা করে রক্ষণ সুদৃঢ় রেখে প্রতি-আক্রমণে যেতে। এলক্ষ্যে শুরু থেকেই সফল ছিল তারা। শুধু তাই নয়, চেষ্টা করেও জায়গা তৈরি করতে পারছিলেন না মেসিরা। উল্টে মাঝেমধ্যে আর্জেন্তিনার রক্ষণে চাপ বাড়াচ্ছিল গুয়াতেমালা। তবে এরই মধ্যে চাপ বাড়ায় আর্জেন্তিনা। যার ফলে ম্যাচের ১২ মিনিটে সমতা ফেরায় নীল-সাদার দল। সৌজন্যে লিওনেল মেসি। বল পাস দিতে গিয়ে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন গুয়াতেমালার গোলরক্ষক। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্তাইন মহাতারকা। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে আর্জেন্তিনাকে ম্যাচে ফেরান তিনি। ৩৫ মিনিটের পর থেকে পুরোপুরি ম্যাচে ফেরে আর্জেন্তিনা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় তারা। বক্সের ভেতর ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্তিনা। গোল করে দলকে এগিয়ে দেন লাওতেরো মার্টিনেজ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে আর্জেন্তিনা। যার ফলে ম্যাচে ৬৬ মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় নীল-সাদার দল। মেসির অ্যাসিস্ট থেকে ফের গোল করেন মার্টিনেজ। ৭৭ মিনিটে ফের দেখা যায় মেসি ম্যাজিক। অ্যাঞ্জেল দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মেসি। ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন- এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর প্লে-অফে লাল-হলুদের সামনে কঠিন প্রতিপক্ষ


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...