Friday, May 15, 2026

অস্ত্রোপচারের পর স্থিতিশীল, বাড়ি ফিরলেন অভিষেক

Date:

Share post:

অস্ত্রোপচার হয়েছে। এবং তারপর শারীরিক সূচকগুলির অবস্থা স্থিতিশীল। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচারের পরে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানালো বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল। এরপরই বিকালের দিকে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন অভিষেক।

রবিবার সকাল সকাল ইএম বাইপাসের হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরে তাঁর রক্তচাপ, হৃদস্পন্দন, কার্ডিয়াক আউটপুট ও স্নায়বিক নিয়ন্ত্রকগুলিও স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। অস্ত্রোপচারের পরে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

অস্ত্রোপচারের পর বিশেষ কোনও জটিলতা তৈরি না হলে এদিন বিকেলের মধ্যেই ডিসচার্জ করা হতে পারে এমনটা জানানো হয়েছিল হাসপাতালের তরফে। সেই মতো কোনও রকম শারীরিক সমস্যা না থাকায় বিকালেই তাঁকে ডিসচার্জ করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেরোনোর সময় চিকিৎসকদের ধন্যবাদ জানান অভিষেক।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...