Saturday, May 16, 2026

রাজ্যপাল বোসের বিরুদ্ধে ‘জিরো এফআইআর’, তদন্তে দিল্লি পুলিশ

Date:

Share post:

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে জিরো এফআইআর (Zero FIR) দায়ের করে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। দিল্লিতে যৌন হেনস্থার শিকার নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে এবার গোটা দেশের যে কোনও থানায় তদন্ত করা সম্ভব হবে রাজ্যপালের যৌন হেনস্থার অভিযোগের। তবে এবার শুধু রাজ্যপাল নন, যৌন হেনস্থায় নাম জড়িয়েছে তাঁর ভাইপোরও। হেয়ার স্ট্রিট থানায় (Hare Street police station) এই এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ।

২০২৩ সালের অক্টোবর মাসে ওড়িশার এক নৃত্যশিল্পী বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে হোটেলের ঘরে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিনীর দাবি, দিল্লিতে ওই হোটেল তাঁর জন্য আনন্দ বোসের ভাইপো বুক করেছিলেন। এরপর সেখানেই যৌন হেনস্থার শিকার হন তিনি। এই অভিযোগে জিরো এফআইআর দায়ের করার ফলে যে কোনও থানাতেই অভিযোগ দায়ের হোক না কেন, দেশের যে কোনও থানা এই ঘটনার তদন্ত করতে পারবে। অর্থাৎ তদন্তে কোনও নির্দিষ্ট থানা থাকবে না, একাধারে কোনও থানাই তদন্ত অস্বীকার করতে পারবে না।

কলকাতার হেয়ার স্ট্রিট থানায় যে এফআইআরটি দায়ের করা হয় তাতে নাম রয়েছে রাজ্যপালের ভাইপোরও। যেহেতু ঘটনাটি ঘটেছিল দিল্লির একটি হোটেলে সেই কারণে দিল্লি পুলিশের হাতে এফআইআরটি তুলে দেয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ১২০-বি ধারায় মামলা দায়ের হয়।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...