Thursday, May 14, 2026

রায়বেরেলি রাখলেন রাহুল, ওয়েনাড় থেকে লড়বেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

রাহুল গান্ধীর জেতা আসনে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। রায়বেরেলির সাংসদ হিসাবে থাকার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেতা। ফলে তাঁর ছেড়ে যাওয়া ওয়েনাড়ে এবার কংগ্রেসের টিকিটে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড় থেকে নির্বাচনে লড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমবার সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন প্রিয়াঙ্কা।

কেরালার ওয়েনাড় ও উত্তরপ্রদেশের রায়বেরেলি, দুই জায়গা থেকে জেতার পর মঙ্গলবারের মধ্যেই রাহুল গান্ধীকে একটি কেন্দ্র থেকে পদত্যাগ করতে হতো। তার আগে সোমবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসে কংগ্রেস হাই কম্যান্ড। বৈঠকের পরই এই সিদ্ধন্তের কথা জানানো হয়।

তবে রাহুল গান্ধীর দাবি এই সিদ্ধান্তে দুটি কেন্দ্র দুজন করে সাংসদ পাবেন। একদিকে রায়বেরেলি, যার সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘ সম্পর্ক। ফলে প্রিয়াঙ্কাও এই কেন্দ্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। ২০২৪ লোকসভা নির্বাচনে রাহুলের রায়বেরেলি থেকে জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রিয়াঙ্কারই ছিল।

অন্যদিকে ওয়েনাড় থেকে প্রিয়াঙ্কার জয় নিশ্চিত মনে করছে কংগ্রেস। রাহুল সেখান থেকে ৩.৬৪ লক্ষ ভোটে জিতেছিলেন। এই নির্বাচনে প্রিয়াঙ্কার জনপ্রিয়তার নিরিখে তাই সেখানে জয় পাওয়া কঠিন হবে না বলেই মনে করছে হাইকম্যান্ড। সেই সঙ্গে গতবারের ওয়ানাড়ের সাংসদ এলাকার মানুষের প্রতি টানেই বারবার সেখানে যাবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...