Sunday, May 17, 2026

কৃষকবন্ধু প্রকল্প: মৃত্যুজনিত ক্ষতিপূরণের ৪৩ কোটি বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

কৃষকবন্ধু প্রকল্পে মৃত কৃষক পরিবারের হাতে আর্থিক সহায়তা দানের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দ করলো কৃষি দফতর। এই টাকা চলতি অর্থবর্ষে জুন মাসে বরাদ্দ করা হয়েছে। এর ফলে ২১৫০ পরিবার উপকৃত হবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ১৮ বছর থেকে ৬০ বছর বয়সের কৃষকের মৃত্যু হলে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ মৃত কৃষকের নিকট আত্মীয় র হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১৯ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্প সূচনার সময় থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ১২ হাজার মৃত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই খাতে এখনও পর্যন্ত রাজ্য সরকারের ২ হাজার ২৪০ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন- উত্তর সিকিমে আটকে থাকা নয় পর্যটককে উদ্ধার

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...