Saturday, May 16, 2026

মঙ্গলে মদনমোহন মন্দিরে মা-মাটি-মানুষের নামে পুজো দেবেন মমতা

Date:

Share post:

এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটাই আসন পেয়েছে তৃণমূল- সেটি কোচবিহার। ফলপ্রকাশের পর সোমবার কোচবিহারবাসীকে ধন্যবাদ জানাতে এবং মা-মাটি-মানুষের নামে পুজো দিতে সেখানে পৌঁছলেন তৃণমূলের (TMC) সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নিজেই জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মদনমোহন মন্দিরে পুজো দেবেন। এছাড়া তাঁর একটি বৈঠকও রয়েছে।সোমবার সকালে রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই সকাল থেকে সেখানে উদ্ধার কাজ তদারক করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৎক্ষণাৎ অকুস্থলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান না পাওয়ায় বিকেলে যান মমতা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখে সেখান থেকে সোজা চলে যান কোচবিহারে (Cochbehar)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। উত্তরবঙ্গে একটাই আসন পেয়েছি আমরা। সারা বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য, মঙ্গলবার সাড়ে ১১টায় মা-মাটি-মানুষের নামে পুজো দিতে এসেছি। আর একটা ছোট মিটিং আছে। আর কোনও উদ্দেশ্য নেই।”

 রাতে কোচবিহার সার্কিট হাউজে থাকছেন মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। মঙ্গলবার সকালে সাড়ে এগারোটায় মদনমোহন মন্দিরে পুজো দেবেন। দলীয় মিটিং করবেন বলে জানিয়েছেন মমতা। বিজেপির (BJP) কেন্দ্রীয় দল কোচবিহারে আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এসব শুনে কান পচে গেল। আগে দুর্ঘটনা সামলাক কেন্দ্র।”

দলনেত্রীর সফর ঘিরে তুমুল উদ্দীপনা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। সার্কিট হাউজের কাছে স্টেশন চৌপথীতে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা পতাকা হাতে ভিড় করেন। ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে। এদিকে সার্কিট হাউজের কাছে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে কোচবিহার পুলিশ। সার্কিট হাউজের সামনে দিয়ে রাস্তায় যানবাহন অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে নীল সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে সার্কিট হাউজে ঢোকার গেট। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছে পুলিশ। তৃণমূল কর্মীরা জানান তারা লোকসভায় জয়ের পরে দলনেত্রীকে শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন তাঁরা।








Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...