Thursday, May 14, 2026

সল্টলেকের নয়াপট্টিতে অগ্নিকাণ্ড! ভস্মীভূত মুদির দোকান, দমকলের ৩ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

সাতসকালে সল্টলেকের (Saltlake) নয়াপট্টিতে অগ্নিকান্ড! আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়ে গেল একটি মুদিখানার দোকান। স্বাভাবিকভাবেই বুধবার সকালে ফের শহরে অগ্নিকান্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৩ ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শহরে ফের নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের মতে, মুদিখানার দোকানে আইসক্রিমের ফ্রিজে শর্ট সার্কিট থেকে এমন বিপত্তি। এদিকে বুধবার সাতসকালে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন এসে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...