Saturday, June 20, 2026

বন্ধ অ্যাক্রোপলিস: মন খারাপ কসবার, দ্রুত ছন্দে ফিরতে চাইছে মল কর্তৃপক্ষ

Date:

Share post:

অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। কসবা (Kasba) এলাকার একটি মাইলফলক। কিন্তু সম্প্রতি বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ মল। আর তাতেই মন খারাপ এলাকার। সবাই চাইছে সবদিক খতিয়ে দেখে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে দ্রুত চালু হোক অ্যাক্রোপলিস- চাইছেন মল-কালচারপ্রেমীরা।২০১৫ রাসবিহারী ও কসবার সংযোগকারী রাস্তায় রয়েছে অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। আর তার আশপাশে মল ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু রেস্তোরাঁ, ফুডস্টল। স্থানীয় স্কুল-কলেজের পড়ুয়া ভিড় জমায় সুযোগ পেলেই। কিন্তু গত শুক্রবার দুপুরে আচমকা মলের তিনতলায় আগুন লাগে। মলের ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখা যায়। সেইসময় শপিং মলে ভিতরে ছিলেন বহু মানুষ। তবে, সবাইকেই সুরক্ষিত অবস্থায় বের করে আনে দমকল। হতহাতের ঘটনা না ঘটলেও সুরক্ষার কথা ভেবে আপাতত বন্ধ অ্যাক্রোপলিস। তদন্ত করে মলের পরিস্থিতি খতিয়ে দেখবে দমকল। তাদের তরফ থেকে অনুমতি মিললে মেরামতির কাজ শুরু হবে। সেটা দেখার পরেই ফের মল খোলার অনুমতি দেবে দমকল।

তবে, এই সময় মল বন্ধ থাকার ফলে মন খারাপ স্থানীয়দের। বেশ কিছু অফিসও রয়েছে মলে। সেগুলিও সাময়িক বন্ধ। ফলে আনাগোনা কমেছে এলাকায়। এখন সবাই চাইছে দ্রুত মেরামতি হয়ে চালু হোক অ্যাক্রোপলিস। এই বিষয়ে সবপক্ষের সহযোগিতার আবেদন মল কর্তৃপক্ষের।





Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...