Saturday, June 6, 2026

দিল্লিতে ও নয়ডায় তীব্র তাপপ্রবাহে ৭২ ঘণ্টায় মৃত ১৫

Date:

Share post:

তীব্র তাপপ্রবাহে উত্তর ভারতে প্রাণহানির ঘটনা অব্যাহত। বুধবার জানা গেছে, গত ৭২ ঘণ্টায় দিল্লিতে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৫ জন। গত দু-একদিনে নয়ডায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের জেরে। তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে দিল্লির একাধিক হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন অনেকেই। চিকিৎসকরা জানিয়েছেন, হিট স্ট্রোকের পাশাপাশি প্রচন্ড জ্বর, ডি-হাইড্রেশনের মতো উপসর্গ নিয়েও অনেকে ভর্তি হচ্ছেন। মে মাসের তুলনায় জুনে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।

উল্লেখ্য,আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে দিল্লি ও সংলগ্ন এলাকায় দাবদাহ থেকে সামান্য স্বস্তি মিলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে। নয়ডায় গত ২৪ ঘন্টায় ১০ জনের বেশি লোক মারা গিয়েছে।দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপপ্রবাহে আক্রান্ত প্রায় ৩৬ জনকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলএনজেপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডঃ সুরেশ কুমার বলেছেন যে তাপপ্রবাহে আক্রান্ত বেশিরভাগ লোকই শ্রমিক বা রিকশাচালক এবং তাদের বেশিরভাগের বয়স ৬০ বছরের বেশি।এই রোগীদের বেশিরভাগ ইলেক্ট্রোলাইটের ঘাটতি, হিট স্ট্রোক, ১০৫ ডিগ্রির বেশি জ্বর এবং চরম জলশূন্যতায় ভুগছেন।দিল্লির বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ছোট ক্লিনিকগুলিতে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা গড়ে বাড়ছে।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...