Friday, April 3, 2026

কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা: ভুল পেপার সিগনাল মালগাড়িকে! বাতিল বিতর্কিত TA-912 ফর্ম

Date:

Share post:

রাঙাপানি রেল দুর্ঘটনায় প্রথমদিনই মৃত মালগাড়ির চালকের উপর সব দোষ চাপিয়ে গোটা রেল ব্যবস্থার গাফিলতি ও কেন্দ্র সরকারের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করেছিল রেল বোর্ড। তদন্ত শুরু হতেই রেল বোর্ডের যাবতীয় পরিকল্পনা ফাঁস হয়ে যেতে লাগল। এবার তদন্তকারী চিফ লোকো ইন্সপেক্টরের রিপোর্টে দাবি করা হল যে পেপার সিগনাল মালগাড়ির চালককে দেওয়া হয়েছিল সেটাই ভুল ছিল। তদন্তকারীদের অধিকাংশ একপেশে মত প্রকাশ করলেও বিরোধিতা করেন এক আধিকারিক। অন্যদিকে যে TA-912 ফর্ম নিয়ে এত আলোচনা, সেই ফর্ম দিয়ে কাজ করার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল পূর্ব রেলের শিয়ালদহ শাখা।

কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনার তদন্তে নিযুক্ত সিআইএল-দের দলের ছয় সদস্যের মতে সিগনাল বিকল হলে যে নিয়ম পালন করা উচিত ছিল তা পালন করেনি মালগাড়ির চালক। এমনকি তিনি অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলেও দাবি করেন। সপ্তম সদস্যের দাবি, সিগনাল বিকল থাকলে রাঙাপানি ও ছাতের হাট স্টেশনের মধ্যে অ্যাবসলিউট ব্লকেজ থাকার কথা ছিল। যার ফলে আগের ট্রেন ছাতের হাট স্টেশন ছেড়ে না গেলে পরের ট্রেনকে রাঙাপানি থেকে যাওয়ার সিগনাল দেওয়ার কথা নয়। সেক্ষেত্রে কোনও ধরনের পেপার সিগনাল দেওয়াই নিয়ম বিরুদ্ধ।

সেই সঙ্গে ইন্সপেক্টরের দাবি, TA-912 যা পেপার সিগনাল হিসাবে মালগাড়িকে দেওয়া হয়েছিল তাতে গতির বাধা ছিল না। যদি TA-912 ফর্মের বদলে মালগাড়িকে TD-912 দেওয়া হত তাহলে সেই ফর্মেই গতি সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হত। যে নির্দেশ TA-912 ফর্মে কখনই দেওয়া যায় না। সেই সঙ্গে মালগাড়ির গতিও অতিরিক্ত ছিল বলে মানেননি সপ্তম ইন্সপেক্টর। তাঁর মতে যেভাবে মালগাড়ি সব ধরনের ব্রেক কষেছিল তাতে স্পষ্ট গাড়ি বেশি গতিতে ছিল না। ব্রেক মারার পর থেকেই মালগাড়ির কামরাগুলি লাইনচ্যুত হতে থাকে। শুক্রবারই মালগাড়ির ইঞ্জিনটি পরীক্ষা করতে ঘটনাস্থলে যান তদন্তকারী দল।

অন্যদিকে যে TA-912 ফর্ম নিয়ে দুর্ঘটনার পর থেকে রহস্য দানা বেঁধেছে, সেই ফর্মের ব্যবহার আপাতভাবে বন্ধ করে দিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এতদিন রেলের পক্ষ থেকেই দাবি করা হচ্ছিল পেপার সিগনালে গতি বেঁধে দেওয়া হয়েছিল মালগাড়ির চালককে। কিন্তু রেলের এই ব্যাখ্যা পুরদস্তুর মিথ্যা প্রমাণ হওয়ার পরই বিতর্কিত ফর্ম বাতিল করল রেল। রেলের এই সিদ্ধান্ত ফের প্রশ্ন তুলে দিল কোনও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিনা, তা নিয়েও।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...