Wednesday, May 20, 2026

শামির সঙ্গে কি বিয়ে সানিয়ার ? মুখ খুললেন প্রাক্তন টেনিস সুন্দরীর বাবা

Date:

Share post:

ভারতের তারকা বোলার মহম্মদ শামির সঙ্গে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভারতের প্রাক্তন টেনিস সুন্দরী সানিয়া মির্জা? এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটমাধ্যমে। গত কয়েকদিন ধরে এই জল্পনায় উত্তাল সোশাল মিডিয়া।সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে সানিয়া মির্জার। অপরদিকে স্ত্রী হাসিন জাহানের সঙ্গেও সম্পর্ক শেষ হয়েছে শামির। আর এরই মাঝে শামির সঙ্গে সানিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। আর এই নিয়ে এবার মুখ খুললেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। তিনি বলেন, এটা নিছকই গুজব।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা বলেন, “ এসব খবরের কোনও সত্যতা নেই। শামির সঙ্গে সানিয়ার কোনওদিন দেখা পর্যন্ত হয়নি।” চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সানিয়া মির্জার । তারপর পাক-ক্রিকেটার আবার বিয়ে করেছেন। এদিকে ছেলেকে নিয়ে আলাদা থাকেন সানিয়া। এহেন পরিস্থিতিতে একটি টিভি শোতে গিয়েছিলেন টেনিস সুন্দরী। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, বায়োপিক হলে তাঁর প্রেমিকের চরিত্রে কে অভিনয় করলে তিনি খুশি হবেন? তাঁর উত্তরে সানিয়া বলেন, “আগে ভালোবাসার মানুষ তো খুঁজে পাই।” আর এরপরই নেটিজেনরা মনে করেন, বিচ্ছেদের যন্ত্রণা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন সানিয়া। আর তারই মাঝে শামির সঙ্গে তাঁর বিয়ের জল্পনা ছড়ায়।

আরও পড়ুন- সেরা ফিল্ডারের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত জাদেজা , মন কেড়েছে নেটিজেনদের


Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...