Saturday, April 11, 2026

চা বাগানের দখলদারি নিয়ে অশান্তির জের! চোপড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ২০

Date:

Share post:

চা বাগানের (Tea Garden) দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম অশান্তি! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া (Chapora)। অভিযোগ, শনিবার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালির অশান্তিতে ছররা গুলি চলে। দুপক্ষের অশান্তির জেরে গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ২০ শ্রমিক। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে খবর। তবে পুলিশ সুপার সাফ জানিয়েছে, গুলি চলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। এলাকার পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা লতিফুর রহমান বলেন, এখানে ডানকানসের চা বাগান ছিল। সংস্থা যখন বাগান ছেড়ে চলে গেল তখন শ্রমিকেরাই চা বাগান চালিয়ে যাচ্ছিলেন। এখন শ্রমিকদের মধ্যে বিভাজন হয়েছে। তার জেরেই এই গোলমাল। ঘটনার জেরে কয়েক জন আহত হয়েছেন বলে খবর। তবে, গুলি চলার কোনও খবর আমি পাইনি। ইট, পাথর ছোড়াছুড়ি হয়েছে।

সমস্যার শুরু অনেকদিন আগে থেকেই। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালিতেই ‘ডানকানস’ গ্রুপের একটি চা-বাগান ছিল। সংস্থাটি চা-বাগান ছেড়ে চলে যায় কমপক্ষে বছর দশেক আগে। তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় এতদিন পড়েছিল চা-বাগানটি। কিন্তু ডানকানস গ্রুপ চা বাগানের অধিকার ছেড়ে চলে গেলেও চা শ্রমিকদের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে শুরু হয় বচসা। শনিবার তা ভয়ঙ্কর আকার ধারণ করে। এদিন সকাল থেকেই জমি দখলকে কেন্দ্র করে চড়তে থাকে উত্তেজনার পারদ। এরপর আচমকাই জমি মাফিয়ারা পাখিমারা বন্দুক থেকে ছররা গুলি চালায় বলে অভিযোগ।

ইসলামপুর পুলিশ জেলার সুপার জানান, একটি চা-বাগানের জমি নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে অশান্তির সূত্রপাত। গোলমালের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে সবাইকে সরিয়ে দেয়। আমরা তদন্ত শুরু করছি। আইন মোতাবেক সমস্ত তদন্ত চলবে। তবে গুলি চলার কোনও প্রমাণ বা তথ্য আমরা ঘটনাস্থল থেকে পাইনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...