Saturday, June 13, 2026

আজ ইউরোতে জার্মানি বনাম সুইজারল্যান্ড

Date:

Share post:

আজ ইউরো কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে নামছে জার্মানি। ইউরোয় এবার নতুন জার্মানিকে দেখা যাচ্ছে। কোচ জুলিয়ান নাগেলসমান দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন দলকে। আক্রমণাত্মক ফুটবল খেলে গ্রুপের প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ড এবং হাঙ্গেরিকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে নাগেলসমানের দল। দুই ম্যাচে মোট সাত গোল করেছে জার্মানি। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড। দুই দল এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে রবিবার রাতে বার্লিনে। গ্রুপের শীর্ষস্থান পাওয়ার লড়াই দু’দলের।

দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন ২১ বছরের জার্মান উইঙ্গার জামাল মুসিয়ালা। দুই ম্যাচেই তাঁকে সামলাতে হিমশিম খেয়েছেন বিপক্ষ ডিফেন্ডাররা। তবে শুধু মুসিয়ালা নন, জার্মান কোচের আক্রমণাত্মক ছকে অন্যতম অস্ত্র ফ্লোরিয়ান উইর্ৎজ কাই হাভার্টজ এবং অধিনায়ক ইকেই গুন্দোগান। জার্মান কোচ নাগেলসমান সুইস দ্বৈরথের আগে বলেছেন, ‘‘দলে কিছু পরিবর্তন হতে পারে। তবে বড় পরিবর্তন করে ছন্দ নষ্ট করব না টিমের। গ্রুপের শীর্ষস্থান পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই।’’ তবে জার্মান কোচ টিমের আক্রমণভাগের ত্রয়ী গুন্দোগান, মুসিয়ালা ও ফ্লোরিয়ানকে প্রথম একাদশে ধরে রাখতে পারেন।

সুইজারল্যান্ডের তারকা উইঙ্গার জারদান শাকিরির সঙ্গে মুসিয়ালার দ্বৈরথের দিকে নজর থাকবে সবার। শাকিরি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। জার্মানি ম্যাচের আগে বলেছেন, ‘‘সুপার অ্যাটাক জার্মানির। আয়োজক দেশ হিসেবে দুর্দান্ত শুরু করেছে। একেবারে আলাদা একটা দলের বিরুদ্ধে খেলব আমরা। আমরা আত্মবিশ্বাসী।

আরও পড়ুন- তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...