Friday, May 15, 2026

চিকিৎসা করাতে এসে নিখোঁজ! অবশেষে খোঁজ মিলল বাংলাদেশের যুবকের

Date:

Share post:

দিনকয়েক আগেই আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কলকাতার (Kolkata) হোটেল (Hotel) থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে খোঁজ মিলল নিখোঁজ বাংলাদেশি যুবক (Bangladesh Boy) দিলওয়ার হোসেনের। সূত্রের খবর, বর্তমানে কলকাতারই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। গত বৃহস্পতিবার থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না বাংলাদেশি ওই যুবকের।

তবে নিখোঁজ হওয়ার পর থেকেই দিলওয়ারের পরিবার ও কলকাতা পুলিশ জোরকদমে দিলওয়ারের খোঁজ করলেও তাঁর সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার রাতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের দুই সদস্য রাস্তা থেকে বছর তেইশের যুবক দিলওয়ারকে উদ্ধার করে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করায় বলে খবর। উল্লেখ্য, চিকিৎসা করাতে কিছু দিন আগে কলকাতায় আসেন দিলওয়ার। আগেই তাঁর মস্তিষ্কে কিছু সমস্যার জন্য পাবনার বাসিন্দার অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় দিলওয়ারের পরিবার তাঁকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে আসে। কলকাতায় এসে তিনি ওঠেন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। পাশাপাশি চিকিৎসা করাচ্ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু আচমকাই মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেল থেকে হঠাৎ থেকে নিখোঁজ হয়ে যান দিলওয়ার।

তারপর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেও দিলওয়ার হোসেনের কোনও খোঁজ পাওয়া যায়নি পরিবার। এরপরই বৃহস্পতিবার সকালে পার্ক স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করে দিলওয়ারের পরিবার। সেই মতো তল্লাশিও শুরু করে পুলিশ। অবশেষে দিলওয়ারকে খুঁজে পাওয়ায় খুশি তাঁর পরিবারের সদস্যরা। কলকাতা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশি এই পরিবার।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...