Friday, May 15, 2026

থানা ঘেরাওয়ের নাটক বানচাল! অগ্নিমিত্রার মিথ্যাচারের পাল্টা গো ব্যাক স্লোগান তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) লজ্জাজনক হার! আর সেই হারের ধাক্কা একেবারে সামলাতে না পেরে ‘প্রতিহিংসার রাজনীতি’ অব্যহত বিজেপির (BJP)। বাংলায় পায়ের তলার মাটি সরতেই হালে পানি না পাওয়ার হাল গেরুয়া শিবিরের। আর সেকারণেই কোনও ইস্যু না পেয়ে একের পর এক গাজোয়ারি শুরু বিজেপির। রবিবারও গেরুয়া রাজনীতির সেই ধারাই বজায় রইল। এদিন থানা ঘেরাও করে, রাস্তায় বসে উত্তেজনা ছড়ানোর সৃষ্টি করলেও কাজে দিল না বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) প্রচেষ্টা। উল্টে বিজেপি নেত্রীর এমন পদক্ষেপের বিরুদ্ধে এলাকা অশান্ত করার অভিযোগে বিজেপি নেত্রীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল (TMC)। তবে পুলিশের তৎপরতায় অগ্নিমিত্রার যাবতীয় কর্মকাণ্ড বানচাল হয়ে যেতেই থানার সামনে বসেই গাজোয়ারি শুরু করেন বিজেপি নেত্রী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর।

অভিযোগ কয়েক দিন আগে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ২৩ নম্বর ওয়ার্ড থেকে সুকুমার বাউড়ি এবং শেখ বিল্লিকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ঘটনায় রাজনীতির অছিলায় হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে করে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ওই গৃহবধূর পরিবার-পরিজনেদের সঙ্গে নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারি এবং নিরাপত্তার দাবিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ঘেরাও করেন বিজেপি নেত্রী। এরপরই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি বিধায়ক।

অগ্নিমিত্রারা যখন থানার সামনে বিক্ষোভ করছেন তার খানিক দূরেই জড়ো হন তৃণমূলের লোকজন। তাঁরা বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, নবীনপল্লি এলাকার তৃণমূলের বুথ সভাপতি পরিমল হালদারের অভিযোগ, ‘‘আত্মহত্যার নাম করে ওই মহিলা বিজেপি কর্মীদের দিয়ে ভুয়ো ভিডিয়ো করে আমাদের বদনামের চেষ্টা হচ্ছে। আর অগ্নিমিত্রা তাতে রাজনৈতিক রং দেওয়ার জন্য থানা ঘেরাও করেছেন। দুর্গাপরের মতো শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করাতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...