Sunday, April 26, 2026

আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি ইতালি বনাম ক্রোয়েসিয়া

Date:

Share post:

গ্রুপ অফ ডেথে আজ ইতালি বনাম ক্রোয়েসিয়া। আজ একটি জায়গার জন্য তিনটি দলের লড়াই। ‘বি’ গ্রুপের এক নম্বর দল হিসেবে ইতিমধ্যেই শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে ফেলেছে স্পেন। গ্রুপ রানার্স হয়ে কোন দল প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে, তা ঠিক হবে আজ রাতে।

ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার থেকে অনেকটা সুবিধাজনক জায়গায় ইতালি। লুসিয়ানো স্পালেত্তির দল দুই ম্যাচ খেলে ৩ পয়েন্টে দাঁড়িয়ে। ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার ১ পয়েন্ট। আলবেনিয়ার কাজটা কঠিন কারণ, তাদের আজ খেলতে হবে দুরন্ত ছন্দে থাকা স্পেনের বিরুদ্ধে। ইতালি প্রথম ম্যাচে আলবেনিয়াকে হারালেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে হেরে চাপে রয়েছে। ডি লোরেঞ্জো, নিকোলা বারেল্লাদের সামনে তাই কঠিন লড়াই ক্রোটদের বিরুদ্ধে। লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়া স্পেনের কাছে হারের পর ড্র করেছে আলবেনিয়ার সঙ্গে। সোমবার ইতালিকে হারাতে না পারলে ইউরো থেকে বিদায় নিয়ে দেশে ফেরার বিমান ধরতে হবে মদ্রিচদের।

ইতালি ম্যাচই ক্রোয়েশিয়ার কাছে শেষ সুযোগ। ক্রোট কোচ জ্লাটকো দালিচ বলেছেন, ‘‘আমাদের জেতা ছাড়া কোনও রাস্তা নেই। না হলে দেশে ফিরতে হবে। আমাদের দায়িত্ব নিয়ে পজিটিভ ফুটবল খেলতে হবে।’’ ইতালির কোচ স্পালেত্তি বলছেন, ‘‘আমাদের হাতেই সব কিছু। পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, সেটা নিশ্চিত করতে হবে।’’

আরও পড়ুন- ‘আন্তোনেল্লার সঙ্গে বন্ধ ছিল কথা, শুরু হয়েছিল দূরত্ব’, জন্মদিনে ফাঁস মেসির


Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...