Tuesday, May 19, 2026

নেট-নিট দুর্নীতির বিরুদ্ধে বালুরঘাটে প্রতিবাদ! কুশপুতুল পুড়ল সুকান্তর

Date:

Share post:

নেট ও নিট (NET NIT) দুর্নীতি নিয়ে উত্তাল গোটা দেশ। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ফাঁস প্রশ্নপত্র। এবার তারই প্রতিবাদে আন্দোলন আছড়ে পড়ল বালুরঘাটে। খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়েই আন্দোলন।

আজ, মঙ্গলবার বালুরঘাটে এই ইস্যুতে (NET NIT) তীব্র আন্দোলনে সামিল হয় রাজ্য তৃণমূল শিক্ষা সেল। এদিন বালুরঘাট মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। এরপর বিজেপি জেলা কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে আদালতের সামনেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।

আন্দোলনকারীরা এরপর বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এরপর আন্দোলনকারীরা জেলা প্রশাসনিক ভবনের সামনে এক বিক্ষোভ সভায় যোগদান করেন। বালুরঘাটের এদিনের অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজারের বেশি তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা যোগদান করেন।

আরও পড়ুন: রাজভবনেই আসতে হবে! শপথ নিয়ে এবার সায়ন্তিকাদের লম্বা চিঠি রাজ্যপালের

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...