Sunday, March 15, 2026

গুপ্ত পর্বতে প্রথম পা, বাংলার নয় পর্বতারোহীর নতুন কীর্তি

Date:

Share post:

যেখানে কেউ কখনও পা রাখেনি, এবার সেখানেই পৌঁছে গেল বাংলার নয় পর্বতারোহী। জটিল অবস্থানের জন্য যে পর্বতের ছবি তোলাই কার্যত কঠিন, যে কারণে অনলাইন সার্চে খুব সহজে পাওয়া যায় না এই পর্বতকে, সেখানেই পৌঁছে গেল বাঙালি পর্বতারোহীর দল। নেতৃত্বে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার ও প্রখ্যাত পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

হিমাচল হিমালয়ের অত্যন্ত দুর্গম গুপ্ত পর্বত জয় করতে জুনের ৩ তারিখ রওনা হন সোনারপুর আরোহীর অভিযাত্রীরা। প্রথমে শিখর বে ও পরে গুপ্ত পর্বত আরোহনের পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু হঠাৎ তুষার ধস নামায় শিখর বে আরোহনের পরিকল্পনা বাতিল করতে হয় তাঁদের। কোনওক্রমে প্রাণে বাঁচেন পর্বতারোহীরা। কিন্তু তাতেও গুপ্ত পর্বতের দিকে এগিয়ে যাওয়ায় একচুলও মনোবলে আঘাত পড়েনি তাঁদের।

৬১৫৯ মিটার উঁচু গুপ্ত পর্বত অভিযানে যে নয় সদস্যের দল রওনা দেয় তাঁদের মধ্যে একজন মহিলা পর্বতারোহীও ছিলেন। ৫২৮৫ মিটার পর্যন্ত ওঠার পরে তিনদিন বেস ক্যাম্পেই অপেক্ষা করতে হয় তাঁদের। কারণ, প্রবল তুষারপাতে আর এগোনোই সম্ভব ছিল না। শেষে আট ঘণ্টা পর্বতারোহনের পরে শিখরে পৌঁছাতে সক্ষম হন তাঁরা।

এর আগে দুদিক দিয়ে এভারেস্ট শৃঙ্গ জয়ের নজির রয়েছে সোনারপুর আরোহীর। তবে অনেক সাফল্যকে পিছনে ফেলে দেবে মঙ্গলবারের সাফল্য। এমন একটি শিখরে তাঁরা পা রেখেছেন যা এতদিন মানুষের স্পর্শ পায়নি। তবে সব সদস্য সুস্থভাবে সেখানে পৌঁছানো ও নেমে আসায় এই খারাপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সংগঠনের সদস্যরা।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...