Monday, March 16, 2026

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ! সপ্তাহ শেষেই রাজ্যের একাধিক প্রান্তে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আসি আসি করেও দেখা মিলছে না বৃষ্টির (Rain)। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে কবে স্বস্তির বৃষ্টি তা নিয়েই বুধবার বড়সড় পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। একদিকে অতিসক্রিয় মৌসুমি বায়ুর কারণে ভাসছে উত্তরবঙ্গ। অন্যদিকে, বৃষ্টির আশায় এখনও দিন গুনছে দক্ষিণবঙ্গ। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে দক্ষিণবঙ্গে দাপট দেখাচ্ছে গরম। তবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে পাকাপাকিভাবে মুক্তি কবে? বুধবার সেকথাই স্পষ্ট করল হাওয়া অফিস।

বুধবার হাওয়া অফিস জানিয়েছে, জুনের শেষেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বর্ষা প্রবেশ করেছে। শুক্রবার থেকে বৃষ্টির দেখা মিলতে পারে। আর শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সেইসঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায়।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকালের দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে মেঘলা হতে পারে। শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে শহর কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। বুধবার সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরে চলছে প্রবল বৃষ্টি। বুধবারও সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমতে পারে।


spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...