Saturday, May 16, 2026

তোলা চেয়ে হুমকি কাদের! ডি বাপির বিরিয়ানির দোকানে ফের আতঙ্ক

Date:

Share post:

বিরিয়ানির গন্ধে মিশছে বারুদের উত্তাপ। গোলমাল পিছু ছাড়ছে না বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির (D Bapi)। গুলিকাণ্ডের পরে এবার ২০ লক্ষ টাকা তোলার দাবি। না মিললে মধ্যমগ্রামের (Madhyamgram) দোকানেও গুলি চালানোর হুমকি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে পুলিশের দ্বারস্থ বিরিয়ানি (Biriyani) ব্যবসায়ী ডি বাপি।  ডি বাপি বারাকপুরের বিরিয়ানির দোকানে বছর দুই আগে গুলি চলে। এবার ঘটনাস্থল মধ্যমগ্রাম। মঙ্গলবার রাতে মধ্যমগ্রামের দোকান থেকে বাড়ি ফিরছিলেন মালিক অনির্বাণ দাস। অভিযোগ, রাত ১টা নাগাদ দুই বাইক আরোহী তাঁর পিছু নেন। অনির্বাণ বাড়ির কাছাকাছি যেতেই একজন তাঁর মোহনপুর বাড়ির দিকে চলে যান। অন্যজন ব্যবসায়ীর দিকে নজরে রাখে। তৎক্ষণাৎ রাস্তায় কর্তব্যরত পুলিশের কাছে যান অনির্বাণ। বেগতিক বুঝে চম্পট দেন এক বাইক আরোহী। অভিযোগ পেয়ে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

অনির্বাণ দাসের অভিযোগ, বিভিন্ন নম্বর থেকে তাঁর কাছে হুমকি ফোন ও মেসেজ আসছে। ২০ লক্ষ টাকা তোলার দাবি করা হচ্ছে। না দিলে মধ্যমগ্রামের দোকানেও গুলি চালানোর হুমকি দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে দাস পরিবার। বছর ২ আগে বারাকপুরের ডি বাপি (D Bapi) দোকানে গুলি চলেছিল। ঘটনায় জখম হন দোকানের কর্মী ও এক ক্রেতা। ফের হুমকিতে ভয়ে রয়েছেন অনির্বাণ।





Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...