Saturday, March 21, 2026

আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় সিংহাসনচ্যুত সূর্যকুমার যাদব

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে অনবদ্য ছন্দে টিম ইন্ডিয়া। টানা সাত ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয় শিবিরে খারাপ খবর। আজ, বুধবার আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করেছে। সেখানে সিংহাসনচ্যুত হয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন। এ বার বিশ্বকাপের সেমিফাইনালের আগে তিনি শীর্ষস্থান হারালেন অজি তারকা ট্রাভিস হেডের কাছে।

আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় চার ধাপ উঠেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। তাঁর পাশাপাশি চার ধাপ উপরে উঠে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। ৬ ম্যাচে ১৪৯ রান করেছেন সূর্যকুমার যাদব। যার মধ্যে রয়েছে দুটো হাফ সেঞ্চুরি। ভালো ছন্দে থাকার পরও তাঁকে টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। তিনি বিশ্বকাপে ৭ ম্যাচে ২৫৫ রান করেছেন। এখানে তিনি স্কাইকে পিছনে ফেলে দিয়েছেন। টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে সূর্যকুমার যাদবের পাশাপাশি রয়েছেন যশস্বী জয়সওয়াল। ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা এই তালিকার প্রথম ২০-তেও নেই। রোহিত ও বিরাট রয়েছেন যথাক্রমে ৩৮ ও ৪৮ নম্বরে।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...