Monday, March 16, 2026

বহিরাগতদের কলেজে এনে দাদাগিরি! পড়ুয়াদের হেনস্থা এবিভিপির, প্রতিবাদ টিএমসিপির

Date:

Share post:

বাইরে থেকে দূষ্কৃতীদের এনে কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির দাদাগিরি। তাঁদের হাতে হেনস্থার শিকার হলেন পড়ুয়াদের একাংশ। দাদাগিরির প্রতিবাদ করতে গিয়ে তাঁদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল উত্তেজনা তৈরি কলেজ চত্বরে। ঘটনায় টিএমসিপির অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের ‘হেল্প ডেস্ক’ চালু এবং এবিভিপির পতাকা লাগানোর নামে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের নিয়ে এসে উত্তেজনার সৃষ্টি করছে এবিভিপি। প্রতিবাদ করতে গেলে তৃণমূল ছাত্র পরিষদ ও কলেজের সাধারণ পড়ুয়াদের ওপর হামলা করে ও হুমকি দেয় এবিভিপির বহিরাগত গুন্ডাবাহিনী।

প্রসঙ্গত, কলেজে বহুদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট রয়েছে। কলেজের শেষ ছাত্র সংসদ নির্বাচনেও জয়লাভ করেছিল টিএমসিপি। গত ২৪ জুন থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও টিএমসিপি কর্মীরা ভর্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর এভিবিপির যত গাত্রদাহ। এরপরই বুধবার বহিরাগত গুণ্ডাবাহিনীকে নিয়ে এসে কলেজে হেল্প ডেস্ক তৈরি ও সংগঠনের ফ্ল্যাগ বাঁধার শুরু হয় এবিভিপির দাদাগিরি। এই নিয়ে প্রতিবাদ করেন টিএমসিপি কর্মীরা। তারপরই এবিভিপির গুণ্ডাবাহিনী চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদ কর্মী ও সাধারণ পড়ুয়াদের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ এসে আয়ত্তে আনে।

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, এভিবিপির হাতে গোনা কিছু কলেজের ছাত্র। বাকি সকলেই বহিরাগত। তারা কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে গোলমাল পাকানোর চেষ্টা করছিল। আমরা তার প্রতিবাদ করেছি। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য জখমও হয়েছেন।

আরও পড়ুন- আপের অন্তর্দ্বন্দ্ব তৈরির প্রয়াস ব্যর্থ, কেজরির সিবিআই হেফাজত

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...