Friday, June 26, 2026

আপের অন্তর্দ্বন্দ্ব তৈরির প্রয়াস ব্যর্থ, কেজরির সিবিআই হেফাজত

Date:

Share post:

দিনভর দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে আপ-এর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাধানোর সিবিআই-এর চেষ্টা ব্যর্থ করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এবং উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার মধ্যে যে দ্বন্দ্ব বাধানোর চেষ্টা সিবিআই বুধবার করেছিল, আদালতের সামনে তার বেলুন ফাঁসিয়ে দিলেন কেজরিওয়াল। যদিও দিনের শেষে রাউস অ্যাভেনিউ আদালতের নির্দেশে তাঁকে তিনদিনের সিবিআই হেফাজতে যেতে হয়।

সুপ্রিম কোর্টে ইডি-র গ্রেফতারির বিরোধিতা করে জামিনের যে আবেদন কেজরিওয়াল করেছিলেন, বুধবার তা ফিরিয়ে নেন। কারণ বুধবার তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পেশ করে সিবিআই। এবার তাঁকে ইডি এবং সিবিআই দুই গ্রেফতারির বিরোধিতা করেই জামিনের আবেদন করতে হবে। অন্যদিকে হাইকোর্ট তাঁর জামিনের মামলা এখনও স্থগিত রেখেছে।

রাউস অ্যাভেনিউ কোর্টে সিবিআই-এর মামলা চলাকালীন সিবিআই সূত্র দাবি করেন আবগারি মামলার সব দায় উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার উপর চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আদালতের দাঁড়িয়ে এই দাবি করেন কেজরি। পাল্টা তিনি সিবিআই-এর উদ্দেশ্যমূলক আক্রমণ নিয়ে সুর চড়ান। তিনি স্পষ্ট দাবি করেন মনীশ শিশোদিয়াও তাঁর মতো নির্দোষ।

সিবিআই কেজরিকে মামলার সাক্ষী হিসাবে দাবি করলে এত দ্রুত কীভাবে তা সম্ভব, প্রশ্ন তোলে আদালত। সেক্ষেত্রে কেজরিকে সাক্ষী হিসাবে তুলে ধরতে সময় দাবি করে সিবিআই। আদালত কেজরির তিনদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে। ২৯ জুন ফের কেজরিওয়ালকে রাউস অ্যাভেনিউ আদালতের অবসরকালীন বেঞ্চের সামনে হাজিরা দিতে হবে।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...