Thursday, June 25, 2026

সংসদে বিরোধীদের যথাযথ মর্যাদা-গুরুত্ব থাকবে: লোকসভায় আশা প্রকাশ সুদীপের

Date:

Share post:

শপথ গ্রহণের পরে, বুধবার স্পিকার নির্বাচন হয় লোকসভায়। দ্বিতীয়বারের জন্য অধ্যক্ষ হন ওম বিড়লা। স্পিকার নির্বাচনপর্ব মিটে যাওয়ার পর হাউসে বক্তব্য রাখতে গিয়ে, সংসদে বিরোধীদের যথাযথ মর্যাদা-গুরুত্বর কথা স্মরণ করান লোকসভায় তৃণমূলের (TMC) দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তিনি বলেন, অধিবেশন বা সংসদে কাজকর্ম কীভাবে কোন পথে চলবে তা নির্ভর করে অনেকটাই ট্রেজারি বেঞ্চের উপর। বলাই হয়ে থাকে, ‘হাউস বিলংস টু অপজিশন’।

এরপরই স্পিকারকে উদ্দেশ্য করে সুদীপ বলেন, “কিন্তু অনেক সময় আপনাকে শাসকদলের চাপের কাছে নতিস্বীকার করতে হয়। আমরা দেখেছি সংসদে একদিনে ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে! যা নজিরবিহীন।“ বিলের প্রসঙ্গ উত্থাপন করে সুদীপের (Sudip Banerjee) বক্তব্য, অতীতের অনেক বিল এসেছে কিন্তু আলোচনা ছাড়াই পাশ হয়ে গিয়েছে। আশা রাখব, এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। বিরোধীদের সঙ্গে আলোচনা করে ফ্লোরে সহমত হয়ে তবেই এগোনো হবে। এবার বিরোধীরা অনেক শক্তিশালী ও এককাট্টা। “প্রধানমন্ত্রী ও সরকারের কাছে আমাদের আশা আপনারা বিরোধীদের যথাযথ মর্যাদা ও গুরুত্ব দিয়েই হাউস চালাবেন। এই হাউসে বিরোধীদের অবহেলা করা ও এড়িয়ে যাওয়ার যে নজির আমরা দেখেছি আশা রাখব তার পুনরাবৃত্তি হবে না।“

সুদীপের কথায়, “১৪৪ কোটি দেশবাসীর জনপ্রতিনিধি হয়ে আমরা সকলে এখানে এসেছি। গঠনমূলকভাবে কাজ করে দেশের উন্নতিকল্পে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলে একসঙ্গে পথ চলব এই আশা রাখি। সরকারপক্ষও বিরোধীদের মতামতকে যথাযথ গুরুত্ব দিয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে ও সংবিধানের মর্যাদা বজায় রেখে- সংবিধানকে রক্ষা করে চলবে।“





Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...