Wednesday, April 29, 2026

দেশবাসী চাইছেন না ভারত হিন্দু রাষ্ট্র হোক! লোকসভা নির্বাচনেই তা স্পষ্ট, ফের বিজেপিকে আক্রমণ অমর্ত্য সেনের

Date:

Share post:

দেশে ফিরেই ফের বিজেপিকে আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ স্পষ্ট ভাষায় জানালেন, সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল বুঝিয়ে দিয়েছে, দেশের মানুষ চান না ভারত একটি হিন্দু রাষ্ট্র হোক। যা বিজেপি করতে চাইছিল। মানুষ চান ভারতের যে ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য তা অক্ষুণ্ণ এবং অটুট থাকুক। পাশাপাশি কংগ্রেসের গাছাড়া মনোভাবেরও সমালোচনা করেছেন নিজস্ব ভঙ্গিতে।

অমর্ত্য বলছেন, ভারত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। সকলের সমান অধিকার এবং ধর্মাচারণের সুযোগ করে দিয়েছে সংবিধান। এই বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখতে হবে। দরিদ্রদের অবহেলা করা হয়েছে। ধনী-দরিদ্র ফারাক বিজেপির আমলে বেড়েছে। এর পরিবর্তন করতে হবে। কিন্তু বিজেপির যারা মন্ত্রী হয়েছেন তারা পূর্বতন সরকারে ছিলেন। ফলে খুব বেশি পরিবর্তন হওয়া মুশকিল। এই জায়গায় বিরোধীদের আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মূল কারণ প্রাথমিক শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যে অবহেলা। স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় কংগ্রেস ক্ষমতায় ছিল এবং এই বিষয়টি অবহেলা করে এসেছে। তাই এই পরিস্থিতি। একইসঙ্গে বিনা বিচারে জেলযাত্রারও তীব্র সমালোচনা করেন। বলেন, এসব ব্রিটিশ আমলে হতো। এখন কেন হবে। লড়াই করে এই পরিস্থিতির পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুন- কেন্দ্রের তিন নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের প্রতিবাদে সরব বার কাউন্সিল

 

 

Related articles

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...