Wednesday, May 13, 2026

অন্যায় করলে রেয়াত নয়, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

Date:

Share post:

রাজ্যে কোনওভাবেই তোলাবাজি বরদাস্ত করবে না প্রশাসন, তা সে যেই হোক না কেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ধরপাকড়। ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৪ দলীয় নেতা-কর্মীকে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা জগৎবল্লভপুরের কেশপুর পঞ্চায়েতের সদস্য সাদ্দাম মোল্লা, সাহিদ মোল্লা, জসিমুদ্দিন মোল্লা ও হাবিব খান। অভিযোগ, জালান কমপ্লেক্সের একটি লোহার কারখানায় গিয়ে ধৃতরা মোটা অঙ্কের তোলা চায়। টাকা না দিলে তারা খুন ও মারধরের হুমকিও দেয় বলে অভিযোগ। এই নিয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করলে ৪ জনকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ।

জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ জানান, দল এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। এই ঘটনায় জড়িত অভিযোগে সবাইকে কঠোর শাস্তির জন্য পুলিশকে বলেছি। আমরা কোনওভাবেই এধরনের কাজ বরদাস্ত করব না।

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...